Dhaka, Wednesday | 1 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 1 July 2026 | English
নতুন পোশাকে পুলিশ
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
ধ্বংসস্তূপ থেকে ছয় দিন পর ৩ বছরের শিশু জীবিত উদ্ধার
জাতীয় ক্রিকেট নিয়ে পরিকল্পনা জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
শিরোনাম:

নাফ নদীতে ইয়াবাসহ যুবক আটক

প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:৫২ পিএম  (ভিজিটর : ২৭)

কক্সবাজারের টেকনাফে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে পাচারের সময় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা।

বুধবার (১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফের শাহপরীরদ্বীপ জেটি ঘাট থেকে প্রায় ৯০০ মিটার দক্ষিণে নাফ নদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার জাগীর হোসেন (২৮)।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পাওয়া যায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানের সময় প্রযুক্তিগত নজরদারিতে নাফ নদীর মিয়ানমার অংশে একটি সন্দেহজনক হস্তচালিত নৌকার গতিবিধি দেখা যায়। পরে বিজিবির নৌ টহল দল কৌশলগত অবস্থান নেয়। রাত সাড়ে ১২টার দিকে চাঁদের আলোয় এক ব্যক্তিকে দুটি বস্তা নিয়ে নদী সাঁতরে বাংলাদেশে আসতে দেখা যায়। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তার সঙ্গে থাকা দুটি বস্তা তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, নৌকা থেকে নেমে ইয়াবার চালান নিয়ে সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষা ও মাদক, চোরাচালানসহ অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সবসময় সতর্ক রয়েছে।

আটক ব্যক্তি ও জব্দ করা ইয়াবা নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এফপি/র

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝