Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

খুলনায় চুরির ঘটনার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৬:০০ পিএম  (ভিজিটর : ১০২)

খুলনার রূপসা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে হাসান ওরফে বিহারী হাসান (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার জাবুসা চৌরাস্তা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। নিহত হাসান জাবুসা গ্রামের মৃত সিরমান শেখের ছেলে।

স্থানীয়রা জানান, ৪–৫ দিন আগে হাসানের বাড়িতে কয়েকজন মেহমান ভ্যানযোগে আসে। পরে ওই ভ্যানটি চুরি হয়ে যায়। এ ঘটনায় হাসান একই এলাকার রাশেদ শেখ ওরফে অক্ষে বিহারীকে সন্দেহ করেন।

এর জেরে বৃহস্পতিবার (২ জুলাই) রাতে রাশেদসহ ৪–৫ জন ধারালো অস্ত্র নিয়ে হাসানের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর বলেন, মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝