Dhaka, Monday | 1 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 1 June 2026 | English
পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান
তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, খোলা করমজল পর্যটনকেন্দ্র
ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি
শিরোনাম:

আদমদীঘিতে হাউজি খেলায় অভিযান, ১৩ জুয়াড়ি আটক

প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:২৭ পিএম  (ভিজিটর : ৫৬)

বগুড়ার আদমদীঘিতে গভীর রাতে মুরগি সেডে জুয়ার আসর বসিয়ে বৃহৎ হাউজি খেলার সময় সরঞ্জামানসহ ১৩ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসময় ওই জুয়ার আসর থেকে ২৫ হাজারের অধিক টাকা, জুয়া খেলার সরঞ্জাম, একটি মোটরসাইকেল ও ৬টি মাইক্রোবাস জব্দ করা হয়। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টায় আদমদীঘি উপজেলার নসরতপুর কলেজপাড়ার জনৈক হারুনুর রশিদের বাড়ির পাশে মুরগি সেডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেলঘরিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে রমজান আলী (৪০), পুরাহার গ্রামের মোতরাজের ছেলে মোজাফ্ফর আলী (৪৫), লক্ষীপুর গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে মাসুদ রানা (৪৯), পীরব গ্রামের ইয়াছিন আলীর ছেলে মোসলেম উদ্দিন (৫৮), দক্ষিন বেলাই গ্রামের ফরিদ আকন্দের ছেলে ফারুক হোসেন (২৪), বানাইল গ্রামের দীপ নারায়নের ছেলে বিজয় গুপ্ত (৫৫) ও পীরব বাজারের বুল মন্ডলের ছেলে খায়রুল ইসলাম (৩৭), গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার জামালপুর গ্রামের আব্দুল গনির ছেলে শাহজাহান আলী (৩৫) ও বগুড়া সদরের নিশিন্দারার বশারত উল্লার ছেলে ইসরাইল ফকির (৫৯), গোকুল এলাকার শহিদুল ইসলামের ছেলে লিছান প্রামানিক (২৪), পলাশবাড়ি এলাকার আতাউর রহমানের ছেলে রাখু মিয়া (৩২), জয়পুরহাট জেলার কালাই উপজেলার পূর্বকুজাইল গ্রামের নুরুল ইসলামের ছেলে সাজ্জাদুল রহমান (৩২) এবং ক্ষেতলাল উপজেলার খলসাগাড়ী গ্রামের আবু সাইদ মন্ডলের ছেলে বাবু মন্ডল (৫০)।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গত শনিবার রাতে আদমদীঘি উপজেলার নসরতপুর কলেজপাড়ার জনৈক হারুনুর রশিদের বাড়ির পাশে মুরগি সেডে একটি প্রভাবশালি মহলের ছত্রছায়ায় বিভিন্ন স্থান থেকে আসা পেশাদারি জুয়াড়িরা মাইক্রোবাস নিয়ে সেখানে এসে ডাইসের মাধ্যমে অবৈধ ভাবে হাউজি খেলা চালিয়ে আসছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালান। অভিযানে হাউজি খেলার সাথে উল্লেখিত ১৩ জনকে গ্রেপ্তার করা হলেও অপর বেশ কিছু জুয়াড়ি পালিয়ে যায়।

এসময় হাউজি খেলার ব্যবহৃত লোহার খাঁচা ডাইস, ১ থেকে ৯০টি বর্নমালা খচিত কাঠের বোর্ড, ৮০টি প্লাষ্টিকের গুটি, বিভিন্ন রংয়ের হাউজি খেলার সিট, বোর্ডে থাকা মোট ২৫ হাজার ৫৫০ টাকা, একটি মোটরসাইকেল, ছয়টি মাইক্রোবাসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ ব্যাপারে জুয়া আইনে মামলা রুজু করে গতকাল রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝