Dhaka, Thursday | 3 September 2026
         
English Edition
   
Epaper | Thursday | 3 September 2026 | English
শিরোনাম:

টঙ্গিবাড়ীতে বৃদ্ধকে কুপিয়ে হত্যায় আটক ২

প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৩:৩০ পিএম  (ভিজিটর : ৪৮)

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার চাঠাতিপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জরিপ শেখ (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা ইউসুফ শেখ ও ছেলে পলাশকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ জুন) সকালে নিহতের স্ত্রী ফাতেমা বেগমকে মারধরের ঘটনার জেরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ইউসুফ শেখর বাড়িতে যান জরিপ শেখ। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ দা-কুড়াল নিয়ে হামলা চালায়। অভিযোগ রয়েছে, ইউসুফ শেখের কুড়ালের আঘাতে গুরুতর আহত হন জরিপ শেখ। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। 

টঙ্গিবাড়ী থানার এসআই ওসমান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
   
এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝