Dhaka, Tuesday | 14 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 14 July 2026 | English
বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার
বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়ল তেলের দাম
শিরোনাম:

রাজবাড়ীতে ৩ ছাত্রকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসাশিক্ষক‌ আটক

প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৬:৪৩ পিএম  (ভিজিটর : ১৭৬)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখা‌লি‌তে ‌তিন ছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মাদ্রাসাশিক্ষক‌কে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপ‌জেলার হ‌রিণবা‌ড়িয়ার একটি মাদ্রাসা থে‌কে ওই শিক্ষক‌কে আটক করা হয়।

আটক ওই শিক্ষ‌কের নাম আব্দুল্লাহ আল মামুন।

অভিযোগের বরা‌তে কালুখা‌লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জা‌হেদুর রহমান জানান, শিক্ষ‌ক আব্দুল্লাহ আল মামুন ওই ৩ শিশু‌ ছাত্রকে গত ৩ মা‌স ধ‌রে বি‌ভিন্ন বাহানায় তার রু‌মে ডে‌কে ধর্ষণের চেষ্টা ক‌রে। ভ‌য়ে ওই শিশুরা তার প‌রিবার‌কে কিছু না জানা‌লেও স্থানীয় টের‌ পে‌য়ে ওই শিক্ষ‌ককে আটক ক‌র‌লে দোষ স্বীকার ক‌রে। প‌রে তা‌কে পু‌লি‌শের কা‌ছে তু‌লে দেয় স্থানীয়রা।

ওসি মুহাম্মদ জা‌হেদুর রহমান আরও জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। এক শিশুর পরিবার থানায় এসে লিখিত অভিযোগ দি‌য়ে‌ছে। এ বিষ‌য়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝