Dhaka, Tuesday | 14 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 14 July 2026 | English
বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার
বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়ল তেলের দাম
শিরোনাম:

নবাবগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৮:০০ পিএম  (ভিজিটর : ৭৮)

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সরকারের নতুন সামাজিক সুরক্ষা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার ১নং জয়পুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বেলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় পর্যায়ে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্নআয়ের পরিবারগুলোর জীবনমান উন্নয়ন এবং সরকারি সহায়তা স্বচ্ছতার সাথে তাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। সরকারের এ উদ্যোগ দরিদ্র ও অসহায় মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ কর্মসূচির আওতায় প্রাথমিক পর্যায়ে জয়পুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ১০টি গ্রামের ৫৪০ জন নারীসহ হতদরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে। কার্ডধারীরা টিসিবির পণ্য সাশ্রয়ী মূল্যে ক্রয় করার পাশাপাশি মাসিক ভাতা সুবিধাও পাবেন।

উল্লেখ্য, দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট কার্যক্রম ১০ মার্চ ২০২৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। প্রথম ধাপে দেশের ১৪টি উপজেলায় প্রায় ৩৭ হাজার পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হচ্ছে। এতে যোগ্য নারী প্রধান পরিবারগুলো মাসিক ২ হাজার ৫০০ টাকা ভাতা পাবেন। পর্যায়ক্রমে এ কর্মসূচি সারাদেশে সম্প্রসারিত করা হবে।

স্থানীয় দুস্থ ও হতদরিদ্র পরিবারগুলোর মধ্যে এ কর্মসূচি নতুন আশার সঞ্চার করেছে। সরকারের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝