সাম্প্রতিক সময়ে প্রাণ ফিরে এসেছে দেশের ফুটবলে। হামজা চৌধুরীর পর সামিত সোম ও কিউবা মিচেলদের আগমনে নতুন আশা দেখছেন দেশের ফুটবলপ্রেমীরা। ফলও মন্দ আসছে না। বিষয়টি নজরে এসেছে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফারও।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফুটবল দলের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছে ফিফা। সেখানে ক্যাপশনে লিখেছে, ‘দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি?’ ক্যাপশনের সঙ্গে বাংলাদেশের পতাকার ইমোজিও জুড়ে দেয়া হয়েছে। অর্থাৎ, সরাসরি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার পরাশক্তি হিসেবে ঘোষণা না করলেও প্রশ্নটা ছেড়ে দেয়া হয়েছে ভক্তদের মাঝেই।
ফিফার সেই পোস্টে মন্তব্য করে ভাসিয়ে দিচ্ছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। যদিও সেখানে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে আবার বাংলাদেশ প্রসঙ্গে আইসিসি আর ফিফার তুলনাও টেনে এনেছেন।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ফুটবলে বাংলাদেশের পারফরম্যান্স ভালোই। এএফসি এশিয়ান কাপে সুযোগ না পেলেও দীর্ঘ ২২ বছর পর ভারতকে হারিয়ে নিজেদের অবস্থান জানান দিয়েছে বাংলাদেশ।
এফপি/অ