রাজধানী ঢাকার পল্লবী প্রিন্স কিচেন কনভেনশন সেন্টারে শুক্রবার রমজানের ৬ষ্ট দিনে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি পাবনা জেলাধীন আংশিক সাথিয়া, বেড়া, আমিনপুর থানা আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
কাশিনাথপুরের কৃতি সন্তান রোটারি পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর এএফএম আলমগীর এফসিএ, (চীফ এক্সিকিউটিভ পার্টনার - আর্টিসান চার্টার্ড অ্যাকাউন্টেন্টস) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিনাথপুরের কৃতি সন্তান যমুনা ব্যাংক পিএলসির এমডি ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আজহারুল ইসলাম (সাবেক মেম্বার পিডিবি), সাংবাদিক পারভেজ খান (প্রতিষ্ঠাতা সভাপতি, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন), মোহাম্মদ খাইরুজ্জামান কামাল (জ্যেষ্ঠ সাংবাদিক, বাসস), ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন ব্যবস্থাপনা পরিচালক মিরর গ্রুপ, এ্যডভোকেট রফিকুল ইসলাম (সুপ্রীম কোর্ট বাংলাদেশ), জনাব মো. জবদুল ইসলাম পরিচালক, বাংলাদেশ ব্যাংক, জনাব মো. সাইদুল ইসলাম, পরিচালক পাসপোর্ট অধিদপ্তর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাশিনাথপুরের কৃতি সন্তান ব্যাংক কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম।
ঢাকায় বিভিন্ন পেশায় কর্মরত পাবনা জেলার বৃহত্তর কাশিনাথপুরের সবাইকে নিয়ে গঠিত ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি সংগঠনটি একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যে এমন আয়োজনকে সাধুবাদ জানানো হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই সংগঠনের মাধ্যমে ঢাকায় বসবাসরত বৃহত্তর কাশিনাথপুর এলাকার সকলের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে।
উপস্থিত অতিথিবৃন্দ বলেন ঢাকাতে এমন আয়োজন এর আগে কখনোই হয়নি। এই সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যেতে পরবো। আলোচনা পরবর্তীতে দোয়া ও মোনাজাত করা হয়।
এফপি/এমআই