Dhaka, Thursday | 27 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 27 August 2026 | English
শিরোনাম:

পিরোজপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিটির সভা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ২:৪২ পিএম  (ভিজিটর : ১০)

পিরোজপুরের কাউখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ এবং বিট পুলিশিংয়ের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন সভায় অংশ নেওয়া বক্তারা।

সভায় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আহসান কবির, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার, সাংবাদিক এনামুল হক, রিয়াদ মাহমুদ সিকদার ও রফিকুল ইসলাম বক্তব্য দেন।

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সংবাদকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝