Dhaka, Wednesday | 26 August 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 26 August 2026 | English
শিরোনাম:

নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবানের সীমান্ত এলাকায় কঠোর অবস্থানে বিজিবি

প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১২ পিএম  (ভিজিটর : ২০৭)

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নির্বাচন চলাকালীন সময়ে যাতে সীমান্ত দিয়ে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরুপ প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে বিজিবি বান্দরবান সেক্টর অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে।

এছাড়াও সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিজিবি বান্দরবান সদর দপ্তর কর্তৃক আয়োজিত প্রেস কনফারেন্সে এ কথা বলেন, বিজিবি বান্দরবান সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল মুহাম্মদ রুবায়াত জামিল। এসময় তিনি আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে বিজিবি বান্দরবান সেক্টর এর উপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূণরূপে প্রস্তুত আছে। যা জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন বিজিবির এই কর্মকর্তা।

এসময় ৩৮ বিজিবি বলিপাড়ার জোন কমান্ডার লে: কর্নেল মো: ইয়াসির আরাফাত হোসেন, উপঅধিনায়ক মেজর মো: ইমামুল আজিমসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান জেলায় রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) হতে রুমা এবং রোয়াংছড়ি উপজেলায় ৭ প্লাটুন, বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) হতে বান্দরবান সদর এবং থানচি উপজেলায় ৭ প্লাটুন ও আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) হতে লামা এবং আলীকদম উপজেলায় ৭ প্লাটুনসহ সর্বমোট ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। বিজিবি বান্দরবান সেক্টর সর্বমোট ২২টি বেইজ ক্যাম্প থেকে নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী থানচি এবং আলীকদম উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে বলে জানান বিজিবি।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝