Dhaka, Friday | 6 February 2026
         
English Edition
   
Epaper | Friday | 6 February 2026 | English
স্বর্ণের সঙ্গে রুপার দামেও পরিবর্তন, ভরি কত?
চলছে শৈত্যপ্রবাহ, কতদিন থাকবে জানাল আবহাওয়া অফিস
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
ভোটকেন্দ্রের আঙিনায় টহল দেবে এক লাখ সেনা সদস্য
শিরোনাম:

শুধু অভিনয়ে নই ঐশ্বরিয়ার গানেও বাকরুদ্ধ শ্রোতারা

প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৬ পিএম  (ভিজিটর : ১৭)

বলিউডের অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে দূরে আছেন। তবু প্রতিনিয়ত খবরের শিরোনামে অভিনেত্রী। সম্প্রতি ঐশ্বরিয়ার একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে। বেশ কয়েক বছর আগের ঘটনা। যেখানে ফারুখ শেখের শো ‘জিনা ইসি কা নাম হ্যায়’-এ অংশ নিয়েছিলেন তিনি। তবে সবাই ঐশ্বরিয়াকে এক দুর্দান্ত অভিনেত্রী হিসেবে চিনলেও, খুব কম সিনেমাপ্রেমী দশর্কই জানেন যে, অভিনেত্রী একজন দারুণ গায়িকাও। সাবেক এ বিশ্বসুন্দরী গানও জানেন।

ঐশ্বরিয়া রাই বচ্চন ও চন্দ্রচূড় সিং ‘জোশ’ সিনেমা একসঙ্গে কাজ করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে চন্দ্রচূড়কে ফারুখ অনুরোধ করেন ‘জোশ’-এর সেট থেকে কোনো একটি মজার ঘটনা শেয়ার করতে। অভিনেতা সেখানেই ফাঁস করে দেন, ঐশ্বরিয়া খুব ভালো গান করেন। 

চন্দ্রচূড় বলেন, ঐশ্বরিয়া একজন খুব ভালো গায়িকা এবং অনেকেই হয়তো এ কথা জানেন না।

ঐশ্বরিয়া রাই বচ্চন অবশ্য নিজেকে ভালো গায়িকা হিসেবে পরিচয় দিতে নারাজ। পাল্টা অভিনেত্রী বলেন, চন্দ্রচূড় সিংও খুব ভালো গায়ক। এর পরেই ফারুখ একসঙ্গে গান গাইতে বলেন ঐশ্বরিয়া ও চন্দ্রচূড়কে। 

অনেক বোঝানোর পর ঐশ্বরিয়া রাজি হন এবং ‘মেরি সানসোঁ মে বাসা হ্যায় তেরা হি এক নাম’ গানটি গান। অভিনেত্রী যখন গান গাওয়া শুরু করেন, তখন সেট একেবারে নিস্তব্ধ। সবাই মুগ্ধ হয়ে শোনেন গানটি। পরে চন্দ্রচূড়ও ঐশ্বরিয়ার সঙ্গে গান গেয়ে সবাইকে অবাক করেন।

প্রসঙ্গত, ‘জোশ’ সিনেমাটি পরিচালনা করেছিলেন মনসুর খান। ২০০০ সালে মুক্তি পায় এ সিনেমাটি। যেখানে ঐশ্বরিয়া রাই বচ্চন ও চন্দ্রচূড় সিং ছাড়াও অভিনয় করেছিলেন বলি বাদশাহ শাহরুখ খান। যিনি ঐশ্বরিয়ার ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন।  অন্যদিকে চন্দ্রচূড় সিং ওই সিনেমায় ঐশ্বরিয়ার প্রেমিকের ভূমিকায় অভিনয় করেছিলেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝