Dhaka, Saturday | 4 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 4 July 2026 | English
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২২১৬ টাকা
শিরোনাম:

গৌরনদীতে ধানের শীষের পক্ষে কেন্দ্রীয় বিএনপি নেতার প্রচারসভা

প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৫ পিএম  (ভিজিটর : ১৫৯)

বরিশাল ১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে নির্বাচনী প্রচারসভা ও গণসংযোগ করেছেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুছুর রহমান।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলীয় ভেদাভেদ ভুলে সবাইকে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই এবং ১২ ফেব্রুয়ারির ভোটে জয় নিশ্চিত করতে নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান।

জেলা যুবদলের সাবেক সভাপতি মোল্লা মাহফুজের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপি নেতা আবুল হোসেন লাল্টু, কাজী সরোয়ার আলম, বদিউজ্জামান চঞ্চল মাঝি, আলাউদ্দিন, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক হোসনেয়ারা বেবী, যুবদল নেতা মিটু তালুকদার, ফিরোজ মোল্লা, মাসুম হাওলাদার, সালমান হাসান রিপন, হেমায়েত তালুকদার, মুরাদ খান, রাসেল হাওলাদার, সাব্বির হোসেন ও নাহিদসহ স্থানীয় নেতাকর্মীরা। সভা শেষে নেতৃবৃন্দ বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় গণসংযোগ করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝