Dhaka, Sunday | 1 February 2026
         
English Edition
   
Epaper | Sunday | 1 February 2026 | English
বাংলাদেশ ইস্যুতে এবার মহাবিপদে ভারত!
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

গৌরনদীতে মাইক্রোবাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১১

প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৮ পিএম  (ভিজিটর : ৪৫)

বরিশালের গৌরনদীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় ঢাকা- বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ২ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিষয়টি গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ নিশ্চিত করেছেন। তিনি জানান,দুর্ঘনায় কবলিত ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গৌরনদী ফায়ার স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, বরিশালগামী মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ-২০-১৭২০) রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে গৌরনদী দক্ষিন বিজয়পুর অতিক্রম কালে বিপরীত দিক থেকে আশা ঢাকাগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-২৫৭১)- এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও মাইক্রোবাসের সম্মুখ দুমড়ে মুচড়ে চালকসহ মাইক্রোবাসের ১১ যাত্রী আহত হয়। খবর পেয়ে আমিসহ ফায়ারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝