Dhaka, Saturday | 4 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 4 July 2026 | English
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২২১৬ টাকা
শিরোনাম:

নৈরাজ্য রুখতে তারেক রহমানের বিকল্প নেই: জহির উদ্দিন স্বপন

প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৫:৩৮ পিএম  (ভিজিটর : ১৪২)

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই।

তিনি দাবি করেন, দেশ নৈরাজ্যের দিকে ধাবিত হলে সেখান থেকে উত্তরণের একমাত্র পথ তারেক রহমানের নেতৃত্ব।

শনিবার (৩১ জানুয়ারি) গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। জহির উদ্দিন স্বপন বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমান ছাড়া আমাদের কোনো ভবিষ্যৎ নেই। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণ যেন তাদের ভোটের সঠিক মূল্য নিশ্চিত করেন। তিনি বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হলে সংখ্যালঘু সম্প্রদায় বেশি ক্ষতিগ্রস্ত হয়। ধানের শীষের বিজয়ের মাধ্যমে প্রতিহিংসামুক্ত সরকার প্রতিষ্ঠা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি ক্ষমতায় গেলে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ চালু, দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা, নারী ও কৃষিবান্ধব নীতি বাস্তবায়ন এবং শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। বিদেশে কাজ করতে আগ্রহীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে প্রেরণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝