Dhaka, Friday | 2 October 2026
         
English Edition
   
Epaper | Friday | 2 October 2026 | English
শিরোনাম:

গৌরনদীতে ১৪ কেজি গাঁজাসহ আটক ১

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৩:১৪ পিএম  (ভিজিটর : ১২৬)

বরিশালের গৌরনদীতে ১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের কৌশিক (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবা গত রাতে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকা থেকে ঐ গাঁজাসহ তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল।

তিনি জানান গোপন সূত্রে খবর পেয়ে সেনা ক্যাম্পের নেতৃতে যৌথ বাহিনী মঙ্গলবার দিবা গত রাত সাড়ে ১১টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় কৌশিককে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কৌশিকের স্বীকারোক্তি অনুযায়ী তার সাথে থাকা লাগেজ তল্লাশি করে ১৪ কেজি গাজা উদ্ধার করে যৌথ বাহিনী। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে গৌরনদী থানায় হস্তান্তর করা হয়। 

এ ব্যাপারে থানার এসআই মো. আমির হোসেন বাদী হয়ে আটকৃত কৌশিকে আসামি করে বৃহস্পতিবার সকালে গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার দুপুরে বরিশাল সিনিয়র চিপজুডিসিয়াল মেজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝