Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
প্রাথমিক বিদ্যালয়েও অনলাইন ক্লাসের পরিকল্পনা
শিরোনাম:

ভোটে জিতলে বেকারদের নিবন্ধনের মাধ্যমে কর্মসংস্থান: স্বপন

প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৬:৩৮ পিএম  (ভিজিটর : ১৩২)

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, নির্বাচিত হতে পারলে দেশের বেকারদের নিবন্ধনের আওতায় এনে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

পাশাপাশি মা–বোনদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। বুধবার (২৮ জানুয়ারি) গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

স্বপন বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন, বেকার সমস্যা নিরসন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি উপস্থিত ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে সমর্থন ও ভোট চান।পথসভা ও গণসংযোগস্থলে নারী পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয় নেতাকর্মীরা জানান, সকাল থেকে বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় প্রার্থীর আগমনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

দিনের কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় নলচিড়া ইউনিয়নের কালনা এলাকায় মরহুম যুবদল নেতা টিটু শাহর কবর জিয়ারত করেন স্বপন। পরে হাজীপাড়া বাজার, গীর্জা এলাকা, পিঙ্গলাকাঠী বাজার, মৃধা বাজার ও নলচিড়া বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি।এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পথসভাগুলোতে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় এবং প্রার্থীর পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝