Dhaka, Monday | 13 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 13 July 2026 | English
বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
স্থগিত হবে কি এইচএসসি পরীক্ষা? সিদ্ধান্ত জানাল বোর্ড
২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে মিলবে না পেনশন সুবিধা
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার শিক্ষার্থী
শিরোনাম:

নবীগঞ্জে জমি কেটে পুকুর, মোবাইল কোর্টে জরিমানা

প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৮:১৭ পিএম  (ভিজিটর : ১০৩)

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গালিমপুর মৌজার গালিমপুর গ্রামে সরকারি মালিকানাধীন উর্বর ধানী কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে পুকুর খননের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত অভিযানে দেখা যায়, কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়াই এক্সেভেটর ব্যবহার করে কৃষিজমি কেটে জমির শ্রেণি পরিবর্তনের অপচেষ্টা চালানো হচ্ছে।

এ সময় আব্দুল গফুরের পুত্র ফারুক মিয়া অপরাধ স্বীকার করলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭ (ক) ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।

উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি রক্ষা ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। ভবিষ্যতেও কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

এফপি/জেএস


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝