Dhaka, Monday | 13 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 13 July 2026 | English
বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
স্থগিত হবে কি এইচএসসি পরীক্ষা? সিদ্ধান্ত জানাল বোর্ড
২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে মিলবে না পেনশন সুবিধা
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার শিক্ষার্থী
শিরোনাম:

ঢাকা–সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ২:১২ পিএম  (ভিজিটর : ৮৪)

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারিয়া (২৮ দিন) নামের এক নবজাতক নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা জেসমিন বেগম গুরুতর আহত হয়েছেন। নিহত মারিয়া উপজেলার বাশডর গ্রামের অনিক আহমেদের কন্যা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে আউশকান্দি বাজার থেকে ডাক্তার দেখিয়ে টমটমযোগে বাড়ি ফেরার পথে সদরঘাট নতুন বাজার এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজি অটোরিকশা ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে টমটমের পেছনে ধাক্কা দেয়।

এতে মায়ের কোলে থাকা নবজাতক মারিয়া মাথায় গুরুতর আঘাত পায় এবং তার মা জেসমিন বেগম আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে আউশকান্দি বাজারে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়ার পথে তাজপুর এলাকায় পৌঁছামাত্র শিশুটির নড়াচড়া বন্ধ হয়ে গেলে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষণা করেন। শেরপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝