Dhaka, Monday | 13 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 13 July 2026 | English
বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
স্থগিত হবে কি এইচএসসি পরীক্ষা? সিদ্ধান্ত জানাল বোর্ড
২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে মিলবে না পেনশন সুবিধা
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার শিক্ষার্থী
শিরোনাম:

অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটায় জরিমানা

প্রকাশ: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৭:০৩ পিএম  (ভিজিটর : ১৮৭)

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অনুমতি ছাড়াই কৃষিজমি থেকে মাটি কেটে পুকুর খননের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বিকাল ৪টার দিকে নবীগঞ্জ উপজেলার কারখানা মৌজার বোয়ালজুর গ্রামে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে দেখা যায়, শাহীন মিয়ার মালিকানাধীন ধানী কৃষিজমিতে এক্সেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এতে কৃষিজমির শ্রেণি পরিবর্তনের অপচেষ্টা করা হচ্ছিল।

অভিযানকালে খুর্শেদ মিয়ার ছেলে অভিযুক্ত সবুর মিয়া দোষ স্বীকার করেন। পরে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ভবিষ্যতেও অবৈধভাবে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝