Dhaka, Monday | 13 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 13 July 2026 | English
বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
স্থগিত হবে কি এইচএসসি পরীক্ষা? সিদ্ধান্ত জানাল বোর্ড
২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে মিলবে না পেনশন সুবিধা
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার শিক্ষার্থী
শিরোনাম:

বানিয়াচংয়ে অটো–লরি সংঘর্ষে নবীগঞ্জের যুবক নিহত, আহত ৪

প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ২:০৫ পিএম  (ভিজিটর : ১৪৯)

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় অটো ও লরির মুখোমুখি সংঘর্ষে আলাউদ্দিন মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি নবীগঞ্জ উপজেলার কালাভরপুর গ্রামের কদর আলীর ছেলে। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর প্রায় ৫টার দিকে বানিয়াচং উপজেলার খায়ারটেকার শুটকিব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় অটোতে থাকা আলাউদ্দিন মিয়াসহ চার থেকে পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিন মিয়াকে মৃত ঘোষণা করেন। 

এদিকে দুর্ঘটনায় আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বানিয়াচং থানা পুলিশ।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝