Dhaka, Saturday | 4 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 4 July 2026 | English
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২২১৬ টাকা
শিরোনাম:

গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে গৌরনদীতে জেলা প্রশাসকের আহ্বান

প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৭:৪৯ পিএম আপডেট: ১৯.০১.২০২৬ ৭:৫০ পিএম  (ভিজিটর : ১৩০)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ গ্রহণযোগ্য, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে গৌরনদীতে প্রশাসন, রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আলম সুমন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১টায় গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইব্রাহীম।

জেলা প্রশাসক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু পরিবেশে আয়োজন করতে সরকার ও নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এ লক্ষ্যে প্রশাসনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলা এবং ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই প্রশাসনের প্রধান অগ্রাধিকার।

তিনি আরও বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দল, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফকরুল ইসলাম, গৌরনদী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. সায়িফ, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিক হাসান রাসেল এবং হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ।

মতবিনিময় সভায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা, আচরণবিধি প্রতিপালন ও ভোটার সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝