Dhaka, Sunday | 31 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 31 May 2026 | English
দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক
কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী
ঈদের নামাজ শেষে বাবা-মা-ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী হিসেবেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন: দুলু

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৭:১৫ পিএম  (ভিজিটর : ১৬৪)

বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের মানুষের কল্যাণে নিবেদিত এক আপোষহীন নেত্রী। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি কখনো আপোষ করেননি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আপোষহীন নেত্রী হিসেবেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে নাটোর সদর উপজেলার ৫ নং বড় হরিশপুর ইউনিয়নের জাঠিয়ান দারুস সালাম হাফিজিয়া কওমি মাদ্রাসা প্রাঙ্গণে নাটোর সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য মরহুম ফরিদুল ইসলাম দিলুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু আরও বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলা ভাষা থাকবে, ততদিন বেগম খালেদা জিয়ার নাম বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশের মানুষের অধিকার আদায় ও গণতন্ত্র রক্ষায় তার অবদান কখনো মুছে যাওয়ার নয়।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম ও নাসিম উদ্দিন নাসিম। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ৫ নং বড় হরিশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক মাহাতাব আলী বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রশিদ চঞ্চলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে মরহুম ফরিদুল ইসলাম দিলুর রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝