Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

আওয়ামী লীগ জনগণের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরেনি: হুইপ দুলু

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৪:৩৩ পিএম  (ভিজিটর : ৮১)

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ জনগণের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরেনি, বরং ইতিহাস বিকৃত করেছে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নাটোর জেলা প্রশাসন, জেলা বিএনপি ও নলডাঙ্গা উপজেলা বিএনপি আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, আওয়ামী লীগ যদি শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীসহ সকল সেক্টর কমান্ডারের স্বাধীনতা সংগ্রামে যার যার ভূমিকা ও অবদান সঠিকভাবে তুলে ধরত, তাহলে দেশে এমন পরিস্থিতি সৃষ্টি হতো না। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিজেদের একক অর্জন হিসেবে উপস্থাপন করে অন্যদের অবদান খাটো করেছে।

তিনি আরও বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান মুক্তিসংগ্রামের শুরুতে স্বাধীনতার ঘোষণা দিলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনো তা স্বীকার করেনি।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব, জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ এবং জেলা বিএনপির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদসহ আরও অনেকে।

দুলু তার বক্তব্যে বলেন, “ইতিহাসকে কেউ ধ্বংস করতে পারে না, বিকৃত করেও রাখা যায় না। একদিন সঠিক ইতিহাস মানুষের সামনে প্রকাশিত হবেই। দীর্ঘ সময় জনগণকে সঠিক ইতিহাস জানতে দেওয়া হয়নি, তবে এখন তা সামনে আসবে।”

তিনি আরও বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের সকল অবদান স্বীকার করে এবং প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। শান্তিপূর্ণ ও বাসযোগ্য নাটোর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার সকালে তিনি নাটোর শহরের মাদরাসা মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝