Dhaka, Sunday | 7 June 2026
         
English Edition
   
Epaper | Sunday | 7 June 2026 | English
সীমান্তে পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ
বিসিবি নির্বাচন আজ
শিরোনাম:

রাস্তার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:১১ পিএম  (ভিজিটর : ১১২)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলাচলের রাস্তার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী।

রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার কাঁচপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর এলাকায় বাইতুল আমান জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারসহ দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এতে অংশ নেওয়া স্থানীয়রা দীর্ঘদিন ধরে রাস্তা না থাকায় চরম দুর্ভোগের কথা তুলে ধরেন।

ভুক্তভোগীদের অভিযোগ, বাইতুল আমান জামে মসজিদের দেড় শতাংশ জমির পাশাপাশি অতিরিক্ত এক শতাংশ ক্রয়কৃত সম্পত্তি থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো চলাচলের রাস্তা পাননি তারা। স্থানীয়দের দাবি, সবুর খান গংয়ের লোকজন একাধিকবার রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।

মানববন্ধনে এক ভুক্তভোগী বলেন, “এখানে কোনো অসুস্থ বা গর্ভবতী নারী সহজে চলাচল করতে পারে না। খুব কষ্ট করে যাতায়াত করতে হয়। এমনকি কোনো মৃত ব্যক্তির লাশ নেওয়ার ক্ষেত্রেও চরম ভোগান্তিতে পড়তে হয়।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সমস্যার সমাধান এবং একটি চলাচলযোগ্য রাস্তা নির্মাণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

তারা বলেন, এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝