Dhaka, Tuesday | 25 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 25 August 2026 | English
শিরোনাম:

পাইকগাছায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপিত

প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪:১৬ পিএম  (ভিজিটর : ৪৯)

দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশএই প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে সেবা সপ্তাহ সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।


এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।


টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) পাইকগাছার অধ্যক্ষ আব্দুল অহিদ মোড়লের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুল ইসলাম।


আলোচনা সভায় বক্তারা প্রবাসীদের অবদান তুলে ধরে বলেন, দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধিতে তাদের অবদান অনস্বীকার্য।


অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী হিসেবে কুয়েত প্রবাসী পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া গ্রামের সোহেল রানা সোহাগকে সম্মাননা স্মারক হিসেবে একটি ক্রেস্ট প্রদান করা হয়।


এসময় টিটিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝