Dhaka, Monday | 24 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 24 August 2026 | English
শিরোনাম:

হিল ভিডিপির সহায়তায় খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৬:৪১ পিএম  (ভিজিটর : ১৪)

সম্প্রতি টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি সদর ও দীঘিনালা উপজেলার বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়। চেঙ্গী ও মাইনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়ে। একই সঙ্গে বন্যার পানিতে বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগও ব্যাহত হয়।

বন্যার পানির প্রবল স্রোতে দীঘিনালা উপজেলার একটি সড়কের অংশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হলে সেখানে সিমেন্টবোঝাই একটি ট্রাক উল্টে পানিতে পড়ে যায়। এতে ওই সড়কে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং স্থানীয়দের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।

পরিস্থিতি মোকাবিলায় দীঘিনালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মুস্তাকিমুল হকের নেতৃত্বে হিল ভিডিপির সদস্যরা ঘটনাস্থলে এগিয়ে আসেন। হিল ভিডিপি প্লাটুনের সদস্য আনোয়ার, ইসমাইল, ফারুক মিয়া, মুসা মিয়াসহ অন্যান্য সদস্যরা উল্টে যাওয়া সিমেন্টবোঝাই ট্রাকটি উদ্ধারে সহায়তা করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত সচল করার উদ্যোগ নেন তারা।

পরবর্তীতে বন্যার পানি কমে গেলে হিল ভিডিপির সদস্যরা সড়কে সৃষ্ট বড় গর্তটি মাটি দিয়ে ভরাট করে যানবাহন চলাচলের উপযোগী করে তোলেন। এতে সড়ক যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয় এবং স্থানীয় জনগণের চলাচল সহজ হয়।

দুর্যোগের সময়ে উদ্ধার কার্যক্রমে সহায়তা এবং ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সচল করতে হিল ভিডিপি সদস্যদের এ উদ্যোগ স্থানীয় জনগণের চলাচল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুর্গম এলাকায় দুর্যোগ মোকাবিলা ও জনসেবামূলক কার্যক্রমে হিল ভিডিপির সদস্যদের এমন অংশগ্রহণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জনকল্যাণমূলক ভূমিকার একটি ইতিবাচক দৃষ্টান্ত।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘পিপলস ডকট্রিন’-এর আলোকে গ্রামীণ ও দুর্গম এলাকার জনগণকে সংগঠিত করে জননিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা ও জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার যে লক্ষ্য নিয়ে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) গঠিত হয়েছে, খাগড়াছড়িতে হিল ভিডিপি সদস্যদের এ কার্যক্রম তারই বাস্তব প্রতিফলন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝