বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ, মাদক ও সামাজিক অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে অংশগ্রহণকারীরা মতামত দেন।
সভায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হাতেম আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার এবং প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ অবস্থান থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এফপি/ফ