Dhaka, Wednesday | 24 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 24 June 2026 | English
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
১৬ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা
জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত
ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি
শিরোনাম:

টঙ্গিবাড়ীতে মাদকের টাকা না পেয়ে নিজ ঘরে আগুন দিলেন যুবক

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৯:১১ পিএম  (ভিজিটর : ১৬২)

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া গ্রামে মাদকের টাকা না পেয়ে নিজ ঘরে আগুণ ধরিয়ে দিয়েছে মাদকাশক্ত যুবক মহসিন মাদবর (২৬)। এতে ঘরের বেশ কিছু অংশ পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অফিসার আতিকুর রহমান। মহসিন উপজেলার কাঠাদিয়া গ্রামের হোসেন মাদবর এর ছেলে।

জানাগেছে, মহসিন মাদবর দীর্ঘদিন যাবৎ এলাকায় নেশা করে আসছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধা সাড়ে ৬টার দিকে সে নেশা করার জন্য তার পরিবারের কাছে টাকা চায়। এ সময় তার পরিবার  টাকা দিতে অস্বীকৃতি জানাইলে মহসিন তার নিজ ঘরে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে রাত সাড়ে ৭ টার দিকে টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রনে আনে।
 
নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার একাধিক ব্যাক্তি জানান, মহসিন মাদবর এলাকার একজন চিহ্নিত মাদক সেবনকারী। সে মাদক খাওয়ার জন্য পরিবারের কাছে টাকা চেয়ে না পেয়ে নিজের ঘরে আগুন ধরিয়ে দেয়।
 
ওই এলাকার রাকিব নামের ব্যাক্তি বলেন, মহসিন মাদবর দীর্ঘদিন যাবৎ নেশা করে এবং বিক্রিও করে।  সে নেশার টাকা চেয়ে না পেয়ে ঘরের ভিতরে আগুন ধরিয়ে দেন এতে ঘরের ভিতরের বেশ কিছু অংশ পুড়ে গেছে।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন মোটামুটি এলাকাবাসী নিয়ন্ত্রনে নিয়ে এসেছে। 

আমরা মহসিন এর স্ত্রী ও মায়ের কাছে জানতে পারি মহসিন নেশাগ্রস্থ নিজেই নিজের ঘরে আগুন ধরিয়ে দিয়ে বাড়ি হতে চলে গিয়ে ফোনে ভিডিও কল করে তার পরিবারকে সে নিজেই  আগুন দেওয়ার বিষয়টি জানিয়েছেন। এতে ঘরের আংশিক অংশ আগুনে পুড়ে ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝