Dhaka, Saturday | 24 January 2026
         
English Edition
   
Epaper | Saturday | 24 January 2026 | English
বিএনপিকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: মাহদী আমিন
বাংলাদেশ ইস্যুতে প্রশ্নের মুখে ভারতের বৈশ্বিক ক্রীড়া আয়োজনের স্বপ্ন
আজ থেকে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে
হেলিকপ্টারে মাঠে নামল বিপিএল ট্রফি
শিরোনাম:

সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন আজ

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১:০৮ পিএম  (ভিজিটর : ৫০)

বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য আজ বৃহস্পতিবার ‘সুপ্রিম কোর্ট সচিবালয়’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এই সচিবালয় উদ্বোধন করবেন। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। এর আগে, গত ৩০ নভেম্বর পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের মাধ্যমে ২৫ বছর পর নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হয় বিচার বিভাগ।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, আপাতত সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এর দুটি কক্ষ নিয়ে সুপ্রিম কোর্ট সচিবালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে প্রধান বিচারপতি আট সদস্যবিশিষ্ট একটি ‘পরিকল্পনা ও উন্নয়ন’ কমিটি ও পদ সৃজন কমিটি গঠন করেছেন। সেই সঙ্গে, সচিবালয়ের কার্যক্রমের জন্য গত ৭ ডিসেম্বর ৪৮৯ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়।

এর আগে, গত ৩০ নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারি করে সরকার।

এখন থেকে অধস্তন আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণসংক্রান্ত সব প্রশাসনিক ও সাচিবিক দায়িত্ব পালন করবে এই সচিবালয়।

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট সচিবালয়ে সচিবের দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রতিষ্ঠার ফলে দেশের বিচার বিভাগ দ্বৈত শাসন থেকে মুক্তি পেয়েছে বলেও মনে করেন বিচার সংশ্লিষ্টরা।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝