Dhaka, Friday | 10 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 10 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

জামালপুরে শেখ মোহাম্মদ রাশেদুল হাসান নওশাদের উপর হামলার প্রতিবাদের মানববন্ধন

প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৮:২৭ পিএম আপডেট: ০৩.১২.২০২৫ ৮:৩০ পিএম  (ভিজিটর : ২৭৯)

জামালপুর সদর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি শেখ মোহাম্মদ রাশেদুল হাসান নওশাদের উপর হামলার প্রতিবাদের মানববন্ধন কর্মসূচী পালিত হযেছে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা দলিল লেখক সমিতি ও এলাকাবাসীর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন নওশাদের ছেলে তানভীর আল হাসান, বোন নাদিয়া ইসলাম, ভাই মোঃ এরশাদ আলী সহ আরো অনেকে।

এ সময় বক্তারা সদর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি শেখ মোহাম্মদ রাশেদুল হাসান নওশাদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানায়। উল্লেখ্য যে, গত রাতে জামালপুর মডেল মসজিদের জামালপুর সদর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি শেখ মোহাম্মদ রাশেদুল হাসান নওশাদের সন্ত্রাসীরা হামলা করে তার মাথায় ৭ টি সেলাই লাগে। বর্তমানের সে চিকিৎসাধীন রয়েছে এবং জেলা জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝