Dhaka, Friday | 10 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 10 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

জামালপুরে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের নেতাকর্মীরা

প্রকাশ: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৩:১১ পিএম  (ভিজিটর : ৬০)

জামালপুরের ইসলামপুরে জামায়াতে ইসলামীর অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা কুলকান্দি খানবাড়ী দলীয় কার্যালয়ে ইসলামপুর আসনের বিএনপির মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম খান ফরহাদ যোগদান অনুষ্ঠানে তার হাতে ফুল দিয়ে জামায়াতের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। তাদেরকে ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন।

যোগদানকৃতরা হলেন- জিগাতলা ওয়ার্ড জামাতের সভপতি, এরশাদ খন্দকার,সাধারণ সম্পাদক নাছিম উদ্দিন, সহ-সভাপতি সোনাহার খন্দকারসহ বিএনপিতে অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী যোগদান করেন।

ইসলামপুর -২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফরহাদ খান বলেন, বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের স্বাধীনতা পক্ষে থাকার প্রত্যয়ে তারা বিএনপিতে যোগ দিয়েছেন। আজকে জামায়াতে ইসলামী থেকে যে ভাইয়েরা বিএনপিতে যোগদান করেছেন তাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাই।

তিনি আরো বলেন, আজ আমাদের মনটা ভালোনা আমাদের দেশনেত্রী খালাদা জিয়া গুরুত্ব অসুস্থ,বার বার মৃত্যুর দুয়ার থেকে আল্লাহ তায়ালা আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। আপনারা সবাই দেশনেত্রীর জন্য দোয়া করবেন।

যোগদানকারী এরশাদ খন্দকার বলেন, আমরা দীর্ঘদিন জামায়াতের রাজনীতি করেছি। এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাইয়ের নেতৃত্বে বাকি জীবন বিএনপির রাজনীতি করতে চাই।

যোগদানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জিএস শফিউল্লাহ বুলবুল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ লিটন, কুলকান্দি ইউনিয়ন যুবদলের আহবায়ক মাহমুদ হাসান ফিরুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পনির আহম্মেদ, বেলগাছ ইউনিয়নে সাবেক সভাপতি নুরে আলম, সাবেক জেলা বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকারিয়া মন্ডল, মিল্টন ও শামিম প্রমুখ।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝