Dhaka, Tuesday | 25 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 25 August 2026 | English
শিরোনাম:

বিএনপির কর্মসংস্থানের প্রতিশ্রুতি: আনিসুল হক

প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১১:১৮ এএম আপডেট: ২৯.১১.২০২৫ ৩:১৭ পিএম  (ভিজিটর : ১৮৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। পাশাপাশি বেকার যুবক-যুবতীদের জন্য বেকার ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে। দেশের মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদেরও ভাতার আওতায় আনা হবে বলে মন্তব্য করেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক।


শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তাহিরপুর উপজেলার ব্যবসায়ীক প্রাণ কেন্দ্র বাদাঘাট বাজারে বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।


পথ সভায় আনিসুল হক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবারের জন্য দোয়া চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আমাদের নেত্রী মা খালেদা জিয়া কখনও অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। দেশের মানুষের জন্য তিনি এক ছেলেকে হারিয়েছেন। আরেক ছেলেকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। আমি সেই পরিবারটির জন্য দোয়া চাই, আমাদের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই। এ কথা বলতেই তিনি মঞ্চে কান্নায় ভেঙে পড়লে সভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ ভোটাররাও কান্নায় ভেঙে পড়ে দুহাত তুলে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতায় দোয়া করতে থাকে হাজার হাজার সাধারণ মানুষ ও নেতাকর্মী।


হাওরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে আনিসুল হক বলেন, অবহেলিত হাওরবাসীর জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। কৃষক ও জেলেদের জন্য কার্ডের মাধ্যমে ভাতার ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা বিভিন্ন কৃষিপণ্য ব্যবস্থা করা হবে।


সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ হাজারো জনতা উপস্থিত ছিলেন।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝