Dhaka, Tuesday | 28 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 28 July 2026 | English
শিরোনাম:

গজারিয়ায় যাত্রীবাহী লঞ্চ থেকে ১ হাজার কেজি জাটকা জব্দ

প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১:০০ পিএম  (ভিজিটর : ১৩৬)

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন মেঘনা নদীতে পটুয়াখালী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ১ হাজার কেজি জাটকা জব্দ করেছে নৌ পুলিশ।

গতকাল বুধবার ভোরে মেঘনা নদীর গজারিয়া অংশে লঞ্চটি তল্লাশি করে জাটকাগুলো জব্দ করা হয়।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে পটুয়াখালী থেকে ঢাকাগামী এমভি আসা যাওয়া-৫ লঞ্চে তল্লাশিকালে ১ হাজার কেজি জাটকা পাওয়া যায়। তবে এসময় জাটকাগুলোর মালিক অথবা যে ঢাকায় নিয়ে যাচ্ছে এমন কাউকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, ‘জব্দকৃত জাটকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য অফিসের প্রতিনিধিদের উপস্থিতিতে বিভিন্ন মসজিদ-মাদ্রাসা এবং গরীব দুস্থদের মাঝে বিলি করে দেওয়া হয়েছে।’

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝