Dhaka, Tuesday | 16 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 16 June 2026 | English
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

ঝিনাইদহে ‘মব’ করে ভেস্তে দেয়া হলো মেয়েদের ফুটবল ম্যাচ

প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৭:১৪ পিএম  (ভিজিটর : ৩০১)

ঝিনাইদহের মহেশপুরে আয়োজিত একটি নারী ফুটবল ম্যাচ পণ্ড হয়ে গেছে। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার মান্দারতলা হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে। এসময় হুড়োহুড়িতে খেলোয়াড়সহ তিনজন আহত হওয়ারও খবর পাওয়া গেছে।


মহেশপুরের মান্দারতলা হাইস্কুল মাঠে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্ট’ নামে প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করেন মান্দারতলা যুব সংঘ। খেলায় অংশ নেয় ঢাকা ও সিরাজগঞ্জ নারী ফুটবল দল। ম্যাচে দেশের নারী ফুটবলের পরিচিত মুখ ঈশিতা ও স্বপ্না অংশ নেন। খেলা শুরুর ১০ মিনিটের মাথায় মাঠে বিশৃঙ্খলা শুরু হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, মাঠটি এমনিতেই ছোট, তবে দর্শকদের উপচে পড়া চাপ ছিল। খেলা শুরুর পর কিছু উত্তেজিত মবসৃষ্টি করে মাঠে ঢুকে পড়েন। এসময় মাঠের শৃঙ্খলারক্ষার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের সঙ্গে তাঁদের ধাক্কাধাক্কি হয়। হাতাহাতিতে দুজন দর্শক ও এক নারী ফুটবলার আহত হয়েছেন।


খেলায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লে আয়োজকরা ম্যাচটি বন্ধ ঘোষণা করেন। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত দর্শকদের কারণে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।’


এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে শনিবার দুপুরে বলেন, ‘মাঠে কোনো হামলার ঘটনা ঘটেনি। মূলত অতিরিক্ত দর্শকের চাপে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল।’


তিনি বলেন, ‘আয়োজনকারীরা খেলার বিষয়ে আমাদের কাছ থেকে কোনো অনুমতি বা অবগত করেনি। আমরা জানতে পেরেছি খেলার মাঠটি ছোট ছিল, আর দর্শকের চাপ ছিল বেশি। যেকারণে বিশৃঙ্খলা হয়েছে। এখন থেকে উপজেলায় কোনো খেলার আয়োজন করতে হলে আমাদের কাছ থেকে অনুমতি ছাড়া আয়োজন করা যাবে না বলেও আমরা ঘোষণা দিয়েছি।’


এফপি/এমআই

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝