Dhaka, Wednesday | 30 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 30 September 2026 | English
শিরোনাম:

কলাপাড়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৩ জেলেকে জরিমানা

প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৪:৫৫ পিএম  (ভিজিটর : ১২০)

পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের চেষ্টা করায় সোহরাব হোসেন (৬০), জামাল খান (৫৫) ও জসিম প্যাদা (৩০) নামের তিন জেলেকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।


রবিবার (৫ অক্টোবর) দুপুরে মৎস্য সুরক্ষা আইন ১৯৫০ ধারায় তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।


এর আগে শনিবার (৪ অক্টোবর) রাত একটার দিকে উপজেলার বালিয়াতলী এলাকা সংলগ্ন আন্দারমানিক নদী থেকে মা ইলিশ রক্ষার অভিযানের সময় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার মিটার জাল উদ্ধার করে মৎস্য বিভিাগ। আটককৃত জেলেদের বাড়ি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে। অভিযানের সময় কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও পায়রা বন্দর নৌ-পুলিশের এসআই কামরুজ্জামান উপস্থিত ছিলেন।


কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিন অবরোধ সফল করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এসময় কেউ নদী ও সাগরে মাছ শিকার করলে তার বিরুদ্ধে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝