Dhaka, Wednesday | 30 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 30 September 2026 | English
শিরোনাম:

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তিন দোকান

প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১২:৪৭ পিএম  (ভিজিটর : ৯৫)

পটুয়াখালীর কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত ও দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার দিবাগত ভোররাত সাড়ে চারটার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের মম্বীপাড়া নতুনপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় মসজিদের মোয়াজ্জেম নেছার উদ্দিন ফজরের আজান দেওয়ার সময় আগুনের লেলিহান শিখা দেখে মাইকযোগে এলাকাবাসীকে ডাকেন। পরে তারা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।


মোয়াজ্জেম নেছার উদ্দিন বলেন, ভোররাতে মসজিদে আজান দেওয়ার উদ্দেশ্যে মসজিদের কাছাকাছি এলে দোকানে আগুন জলে দেখতে পেয়ে মসজিদের মাইক দিয়ে এলাকাবাসীদের ডাকতে থাকি। নতুনপাড়া বাজারে তিনটি দোকান একেবারেই পুড়ে গেছে। মসজিদের দেয়াল আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায় এবং দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।


ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মধ্যে হাবিবুর রহমানের কাপড় ও জুতা-কসমেটিক্সের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে তিনি জানান।


আল-আমিন ইলেকট্রনিক্সের মালিক আল-আমিন বলেন, আমার দোকানে সব ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রি হতো। পুরোপুরি পুড়ে গেছে। এতে আমার প্রায় ১৫ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে। ঋণ করে দোকান দিয়েছিলাম। এখন পথে বসে গেলাম।


এছাড়া বাচ্চুর মুদি মনোহারির দোকানও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।


কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফয়সাল আহমেদ বলেন, রাত সাড়ে চারটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তিনটি দোকান পুরোপুরি পুড়ে গেছে। তবে আশপাশের দোকানগুলো রক্ষা পেয়েছে।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝