Dhaka, Monday | 16 February 2026
         
English Edition
   
Epaper | Monday | 16 February 2026 | English
তারেক রহমানের আসন শূন্য ঘোষণা
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
বঙ্গোপসাগরে ভূমিকম্প
মন্ত্রিপরিষদের নতুন সচিব নাসিমুল গনি
শিরোনাম:

গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় পথচারী নিহত

প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১১:০৬ এএম  (ভিজিটর : ৯৩)

বরিশালের গৌরনদীতে ঢাকাগামী সেভেন স্টার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় আ. রশিদ খান (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছে। নিহত আ. রশিদ খান পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাংলাবাজার এলাকার মো. ছোবেদ আলী খানের পুত্র।


শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আশোকাঠি এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী অন্তরা পরিবহন থেকে আ. রশিদ খান আশোকাঠি ফিলিং স্টেশনের সম্মুখে নেমে মহাসড়ক পারাপার হচ্ছিল। এ সময় পিছন থেকে আসা দ্রæতগামী সেভেন স্টার পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে (রশিদ) চাপা দেয়। এতে পথচারী রশিদ খান গুরতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় রশিদ খানকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও বাসের চালক পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝