Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

লালপুরে রহস্যজনকভাবে বৃদ্ধার মৃত্যু

প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৪:১৬ পিএম  (ভিজিটর : ১৪৪)

নাটোরের লালপুরে হাজেরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রামে এ ঘটনা ঘটে। মৃত হাজেরা বেগম ওই গ্রামের মৃত লোকমান আলীর স্ত্রী।


স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রান্নার প্রস্তুতি নিতে হাজেরা বেগমের পুত্রবধূ নুরজাহান বেগম রান্নাঘরে গেলে দেখেন, হাজেরা বেগম রান্নাঘরের বাঁশের তীরের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলে আছেন। এ সময় তার পা মাটিতে ছোঁয়া ও মুখে রক্তের দাগ লক্ষ্য করা যায়।


খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝