Dhaka, Monday | 9 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 9 November 2026 | English
শিরোনাম:

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার

প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১২:৫৯ পিএম  (ভিজিটর : ১১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রোববার (৮ নভেম্বর) ক্যাম্পটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর সেনাবাহিনীর সঙ্গে মানবপাচারকারীদের গোলাগুলির ঘটনার পর সংশ্লিষ্ট ডাকাত, মাদক কারবারি ও মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে সেখানে তল্লাশি চালিয়ে দুটি ফাইভ স্টার পিস্তল, চার রাউন্ড গুলি এবং তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চিহ্নিত ডাকাত এবং সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝