Dhaka, Monday | 9 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 9 November 2026 | English
শিরোনাম:

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৪:১৪ পিএম  (ভিজিটর : ১০২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’- এই প্রতিপাদ্যে নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে রোববার উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীদের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাফরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন এবং গ্রামীণ মিডিয়া মাল্টিপারপাস সমবায় সমিতির সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদসহ অন্যরা।

এ সময় বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলার সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী পাঁচটি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝