Dhaka, Monday | 9 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 9 November 2026 | English
শিরোনাম:

শিশুশিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকা, মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:১৩ পিএম  (ভিজিটর : ২১)

গাজীপুরের টঙ্গীতে নয় বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে গরম বৈদ্যুতিক আয়রন দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে মিফতাহুল উলুম মাদ্রাসা টঙ্গী শাখার শিক্ষকের বিরুদ্ধে। 

পরে স্থানীয়রা মাদ্রাসা শিক্ষক রাব্বি হোসেন মোস্তাকিমকে (২৪) আটক করে পুলিশের সোপর্দ করেছে । এই ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার।

গ্রেফতারকৃত রাব্বি হোসেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার আড়াইবাড়িয়া এলাকায় কবির হোসেনের ছেলে। তিনি মিফতাহুল উলুম মাদ্রাসার টঙ্গী শাখার শিক্ষক।  

শিশুর স্বজনরা জানায়, মাদ্রাসাটির নাজারা বিভাগে অধ্যায়নরত ছিলেন ভুক্তভোগী শিক্ষার্থী। গত বুধবার (০৪ নভেম্বর) রাতে তুচ্ছ ঘটনায় শিশুটিকে নিজের রুমে নিয়ে গরম বৈদ্যুতিক আয়রন দিয়ে শরীরের পিছনের লজ্জাস্থানে ছ্যাঁকা দেয় শিক্ষক মোস্তাকিম। এতে শিশুটির শরীরের বেশ কিছু অংশ পুরে যায়। পরে বিষয়টি গোপন রাখতে শিশুটিকে ভয়ভীতি দেখান তিনি। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে বেতন পরিশোধ করতে গিয়ে বিষয়টি জানতে পারেন শিশুটির মা। এরপর ঘটনা জানাজানি হলে মাদ্রাসা থেকে পালিয়ে যান শিক্ষক মোস্তাকিম। পরে রবিবার (৮ নভেম্বর) বিকেলে স্থানীয়রা কৌশলে আপোষের কথা বলে তাকে মাদ্রাসায় এনে পুলিশের কাছে সোপর্দ করেন। 

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, এই ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝