Dhaka, Monday | 9 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 9 November 2026 | English
শিরোনাম:

সারিয়াকান্দিতে জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:১৫ পিএম  (ভিজিটর : ৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বগুড়ার সারিয়াকান্দিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে গতকাল রোববার সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম।

এ সময় আরও বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম. আছাদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক উল হায়দার এবং চাঁদের আলো শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মহিদুল হাসান প্রমুখ।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝