| শিরোনাম: |

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। শুক্রবার (৩ অক্টোবর) অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী শিবসা নদী সংলগ্ন আড়বাউনি খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টায় কোস্ট গার্ড ওই এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালীন কোস্ট গার্ড আভিযানিক দল ডাকাতদের আত্মসমর্পণ আহ্বানের উদ্দেশ্যে ২ রাউন্ড ফাঁকা গুলি করে।
পরে ডাকাতরা বোট ও জিম্মিদের রেখে বনের ভেতর পালিয়ে যায়। আভিযানিক দল ডাকাতদের বোট তল্লাশি করে ১টি একনালা বন্দুক, ২টি এয়ারগান এবং ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। এ সময় ডাকাতদের হাতে জিম্মি থাকা চারজন জেলেকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেদের জিজ্ঞাসাবাদে জানা যায়, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের ১০ দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিল। উদ্ধারকৃত জেলে এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
এফপি/অআ
রপ্তানি বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংক ও কৃষি ব্যাংকের চুক্তি স্বাক্ষর
দীর্ঘদিন পর সুজন-সোহাগের নেতৃত্বে বাগেরহাট জেলা যুবদলের নতুন কমিটি
নওগাঁয়ে পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যার অভিযোগে নৌবাহিনীর সদস্য আটক
ভেদরগঞ্জে কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি, এলাকায় চাঞ্চল্য
টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার দাবিতে তরুণের বাড়িতে কিশোর
বেইজিংয়ে প্রথম সচিব হলেন সাঁথিয়ার সরদার এম জাহাঙ্গীর
১১৫ বছর বয়সী বারী পেলেন সরকারি সহায়তায় নতুন ঘর ও আসবাবপত্র
১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার মোতায়েন
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনে হামলা,দুই চালককে কুপিয়ে জখম
জননিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় তিন জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন