Dhaka, Tuesday | 17 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 17 November 2026 | English
শিরোনাম:

দীর্ঘদিন পর সুজন-সোহাগের নেতৃত্বে বাগেরহাট জেলা যুবদলের নতুন কমিটি

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:১৭ পিএম  (ভিজিটর : ১৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘদিন পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। নতুন কমিটিতে সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লাকে সভাপতি এবং শেখ মনিরুজ্জামান সোহাগকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আট সদস্যবিশিষ্ট নতুন কমিটির অন্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সহসভাপতি মনিরুজ্জামান মান্না, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান খান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপ ও ওমর আলী মুন্না এবং সাংগঠনিক সম্পাদক সুমন পাইক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এমপি গত ১৬ নভেম্বর এ কমিটির অনুমোদন দেন। আগামী ৩০ দিনের মধ্যে বাগেরহাট জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালে হারুন-অর-রশীদকে সভাপতি এবং সুজন মোল্লাকে সাধারণ সম্পাদক করে বাগেরহাট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল। পরে ২০২৩ সালে কেন্দ্রীয় কমিটি জেলা যুবদলের ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এরপর থেকে জেলায় সংগঠনটির নতুন কোনো কমিটি ছিল না। দীর্ঘদিন পর আংশিক কমিটি ঘোষণায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি সুজন মোল্লা বলেন, জাতীয়তাবাদী দলের অভিভাবক তারেক রহমানের সুচিন্তিত মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি এ কমিটি ঘোষণা করেছে। বাগেরহাট জেলা যুবদল অতীতের মতো আগামী দিনেও সব আন্দোলন-সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জেলা যুবদলের প্রতিটি সদস্য রাজপথে সক্রিয় থাকবেন বলেও জানান তিনি।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝