Dhaka, Sunday | 31 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 31 May 2026 | English
দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক
কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী
ঈদের নামাজ শেষে বাবা-মা-ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

লোহাগাড়ায় তিন দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০১ এএম  (ভিজিটর : ৮১)


চট্টগ্রামের লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি মামলায় তিন দোকানীর কাছ থেকে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সেনেরহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম।

অভিযানে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে তিনটি মামলায় তিনজন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম বলেন, আইন অমান্য করে কোনোভাবেই ব্যবসা পরিচালনা করা যাবে না। ভোক্তার অধিকার নিশ্চিত করতে মাঠ প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে স্থানীয় পুলিশ প্রশাসন সহযোগিতা প্রদান করে।

এফপি/আরআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝