Dhaka, Wednesday | 15 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 15 July 2026 | English
এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীরা ফের পরীক্ষা দেওয়ার সুযোগ : শিক্ষামন্ত্রী
সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
বাংলাদেশে চলমান ভারতের উন্নয়ন প্রকল্প নিয়ে যা বলল নয়াদিল্লি
জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
শিরোনাম:

প্রথমবার উপজেলা পর্যায়ে সফল অর্থোপেডিক অপারেশন

প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫০ পিএম  (ভিজিটর : ২৫৯)

প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে দিনাজপুর জেলায় সফলভাবে অর্থোপেডিক অপারেশন সম্পন্ন হয়েছে। স্থানীয়ভাবে এ ধরনের সার্জারি সফল হওয়ায় রোগী ও তার পরিবারের চিকিৎসা ব্যয় এবং সময় উভয়ই সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রবিবার সকাল ১০টায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অপারেশনটি পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলাইমান হোসেন মেহেদী। তার সহযোগী হিসেবে ছিলেন অ্যানেস্থেসিওলজিস্ট ডা. আদনান আরাফাত এবং স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকাবৃন্দ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু হওয়ার পর এটাই প্রথম ‘ক্লোজড ইনট্রা-মেডুলারি নেলিং ইন টিবিয়া’ অপারেশন। এ ধরনের অপারেশন বড় ধরনের কাটা-ছেঁড়া বা রক্তপাত ছাড়াই আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে সম্পন্ন করা হয়।

রোগীর বড় ছেলে আজাহার আলী জানান, প্রায় সাড়ে তিন মাস আগে এক সড়ক দুর্ঘটনায় তার বাবার পা ভেঙে যায়। প্রাথমিক চিকিৎসার পর বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়।

সর্বশেষ ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন সম্পন্ন হওয়ায় ভোগান্তি ছাড়াই স্বল্প খরচে চিকিৎসা সম্পন্ন হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলাইমান হোসেন মেহেদী বলেন, উপজেলা পর্যায়ে অর্থোপেডিক সার্জারি জটিল ও ব্যয়বহুল মনে করা হয়। তবে আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনবলের সমন্বয়ে আমরা প্রমাণ করেছি, উপজেলা পর্যায়েও জটিল অপারেশন সম্ভব। বর্তমানে ডাক্তার ও অ্যানেস্থেসিওলজিস্টের ঘাটতির কারণে সব সময় এ ধরনের অপারেশন সম্ভব হয় না।

তবে শিগগিরই জনবল সংকট কাটিয়ে উঠার পর নিয়মিতভাবে এই ধরনের অপারেশন করা সম্ভব হবে।

ডা. সোলাইমান হোসেন মেহেদী বর্তমানে ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশাসনিক দায়িত্ব পালন ও নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করছেন। তার এ সাফল্যের মাধ্যমে ভবিষ্যতে আরও উন্নত ও জটিল চিকিৎসা সেবা চালুর আশা করা হচ্ছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝