Dhaka, Sunday | 1 February 2026
         
English Edition
   
Epaper | Sunday | 1 February 2026 | English
বাংলাদেশ ইস্যুতে এবার মহাবিপদে ভারত!
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

ভাঙ্গায় ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই নিহত

প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৮ পিএম  (ভিজিটর : ১৬০)

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্ৰামে ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই ভ্যান চালক সালাউদ্দিন শেখ(৩০) নিহত হয়েছে। সে ওই  গ্রামের মৃত্যু শাহজাহান শেখের ছেলে। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে বিদ্যুতে বিল নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির জের ধরে ঝগড়া হয়। এক পর্যায়ে ছোট ভাই আলাউদ্দিন মাছ কাটা বটি দিয়ে বড় ভাইকে পেটে কোপ দিয়ে পালিয়ে যায়। এতে বড় ভাই সালাউদ্দিনের পেট কেটে ভুঁড়ি বের হয়ে যায়।

স্থানীয় জনতা তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে সে মারা যায়। 

শনিবার সকালে ঢাকায় তার লাশ ময়নাতদন্তের পর গ্রামের বাড়িতে আনা হবে। এদিকে সালাউদ্দিনের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পরিবারে শোকের ছায়া নেমে আসে। আশপাশের শতশত লোকজন এসে বাড়িতে ভীড় জমায়।

ঘাতক ছোট ভাই রাজমিস্ত্রীর কাজ করে এবং নিহত বড় ভাই সালাউদ্দীন একজন ভ্যান চালক।

এ ঘটনায় ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলিউর রহমান জানান, শুক্রবার সকালে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই গুরুতর জখম হন। পরে তাকে ভাঙ্গা থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাত সাড়ে ১১টার দিকে মারা যায়।

এ বিষয় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার এলাকা থেকে ফোন পেয়ে ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছোট ভাই বটি দিয়ে বড় ভাইকে কোপ দিলে বড় ভাই সালাউদ্দীন নিহত হয়। ঘাতক ছোট ভাই আলাউদ্দিন শেখ পালিয়ে গেছে। তাকে আটক করতে চেষ্টা চলছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝