Dhaka, Wednesday | 24 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 24 June 2026 | English
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
১৬ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা
জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত
ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি
শিরোনাম:

জীবননগরে ৪টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৯ পিএম  (ভিজিটর : ২৩৩)

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের দু’জনকে গ্রেফতার করে তাদের হেফাজত হতে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, জীবননগর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. হাসিব হোসেনকে (২১) ও ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার লাউতলা বড় ঘিঘাটি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মো. ছায়ার হোসেনকে (২৪)।

শনিরাব (১৩ সেপ্টেম্বর) জীবননগর থানা পুলিশ গ্রেফতারকৃত দু’জনকে আদালতে সোপর্দ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণ করেন।

পুলিশ জানায়, জীবননগর উপজেলার সদরপাড়া গ্রামের মো. রহিদুল ইসলামের ছেলে মো. তাকবীর হোসেনের একটি মোটরসাইকেল গত ১১ সেপ্টেম্বর বিকাল ৪টার সময় তার জীবননগরের গ্যারেজ থেকে চুরি হয়ে যায়। এ ঘটনার পর জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাসের তত্ত্বাবধানে এসআই মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গত ১২ সেপ্টেম্বর বেলা ১১টার সময় জীবননগর উপজেলার বিজিবি ক্যাম্পের সামনে রাস্তার উপর থেকে চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করে।

এ সময় জীবননগর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. হাসিব হোসেনকে (২১) গ্রেফতার করে। পরে হাসিব হোসেনের দেওয়া তথ্য মতে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার লাউতলা বড় ঘিঘাটি গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মো. ছায়ার হোসেনকে (২৪) গ্রেফতার করে। 

এ সময় পুলিশ ছায়ার হোসেনের হেফাজতে থাকা ২টি ডায়াং ৮০ সিসি মোটরসাইকেল ও ১টি ভিক্টর ১০০ সিসি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামিদেরকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝