Dhaka, Sunday | 26 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 26 July 2026 | English
শিরোনাম:

মাদারগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:২৩ পিএম  (ভিজিটর : ১১৪)

জামালপুরের মাদারগঞ্জে সাপের কামড়ে আমিনুর ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়ছে। তিনি পেশায় কৃষক ছিলেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত চারটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আমিনুর ইসলাম উপজেলার জোড়খালী ইউনিয়নের খিলকাটি উত্তরপাড়া এলাকার আব্দুল সামাদ গেন্দা দোকানদারের ছেলে।

জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে আমিনুর টয়লেটে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হন। এ সময় বিষধর সাপ পায়ে কামড় দেয়। এতে তিনি চিৎকার দিলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আমিনুরকে অ্যান্টি ভেনম দেওয়া হয়। পরর্বতীতে অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আমিনুর ইসলামকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আবু রায়হান বলেন, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সাপে কাটা রোগীকে জরুরী বিভাগে আনা হয়। সাপে দংশনের পর ৪ ঘন্টা তারা কবিরাজের কাছে নিয়ে চিকিৎসা নেন। আমাদের এখানে যখন আনা হয় তার অবস্থা মুমুর্ষ ছিল। এরপরেও আমরা রোগীর স্বজনদের অনুমতি নিয়ে এন্টিভেমন দেই। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝