Dhaka, Wednesday | 24 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 24 June 2026 | English
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
১৬ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা
জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত
ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি
শিরোনাম:

দর্শনায় দিনদুপুরে জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ লুটের চেষ্টা

প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৭ এএম  (ভিজিটর : ১৬০)

চুয়াডাঙ্গার দর্শনায় দিনদুপুরে এক জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম করে স্বর্ণ লুটের চেষ্টা চালিয়েছে একটি সংঘবদ্ধ চক্র।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে দর্শনা পুরাতন বাজার মোড়ে বন্ধু জুয়েলারীতে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী শ্রী সঞ্জয় কুমার সান্তারা (৩৬)কে গুরুতর অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় নয়টি সেলাই দিতে হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও জুয়েলারি ব্যবসায়ী জানায়, মুখে মাস্ক পরা অবস্থায় ক্রেতা সেজে কয়েকজন দোকানে প্রবেশ করে। তারা বিয়ের অনুষ্ঠানের জন্য স্বর্ণালংকার দেখাতে বলে। ব্যবসায়ী সঞ্জয় কুমার কানের দুল, চেইন, আংটি ইত্যাদি দেখান।

একপর্যায়ে ক্রেতারা একাউন্ট বা বিকাশ নাম্বার চান। সঞ্জয় জানান, তার কোনো নাম্বার নেই এবং সামনে বুথ থেকে টাকা তোলা যাবে।

ঠিক তখনই এক প্রতারক ব্যাগ থেকে ধারলোঅস্ত্র বের করে সঞ্জয়ের মাথায় আঘাত করে। তিনি রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেলে চিৎকার শুরু করেন।

চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসে এবং হামলাকারী পালিয়ে যায়। পরে স্থানীয়রা সঞ্জয়কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ খবর পেয়ে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের ও দর্শনা থানার ওসি মোহাম্মদ শহীদ তিতুমীর ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝